Learning & Motivation

test

Wednesday, July 4, 2018

কীভাবে ইংরেজীতে পারদর্শী হবেন?কোথায় কীভাবে ইংরেজী শিখবেন?


ইংরেজী বিশ্বের প্রথম স্থান অধিকারী ভাষা। বিশ্বের প্রতিটি মানুষের মাঝে যে দারুন প্রবনতা কাজ করে তা হল দুইটি ভাষা শিখলেই তার মধ্যে ইংরেজী থাকছে। বর্তমানে  বিশ্বের সাথে যোগাযোগ করার ভাষা কোনটি জানতে চাইলে সবাই একযোগে বলবেন ইংরেজীর কথা। কারন এটি আন্তর্জাতিক ভাষা। কিভাবে ইংরেজী শিখবেন? কিভাবেই বা আপনার ইংরেজী দক্ষতা বাড়াবেন?
যারা ইংরেজীতে শিশু বয়স থেকেই কথা বলা শুরু করেছে তারা এই ঝামেলা বোঝার কথা নয়। তাই যারা ট্রান্সলেশন ভিত্তিক ইংরেজী শিখেন তারাই যত সমস্যার মধ্যে পড়েন। আমাদের শিক্ষা প্রক্রিয়ায় যেভাবে ইংরেজী শেখানো হয় তাতে ইংরেজী হয়ত আমরা জানি।  টুকিটাকি বলতে কিংবা লিখতে । কিন্তু শুনতে কি পারি? মানে শুনে বুঝতে পারি কী?
আপনি নিজে চিন্তা করে দেখুন তো বিবিসি কিংবা সি এন এন এর নিউজ শুনে কিছু বোঝেন কি না? যদি বোঝেন তবে আপনি ইংরেজী লিখতে পড়তে বলতে এবং শুনতে পারেন। আর যদি তা না হয় তবে আপনি ইংরেজী শোনা কিংবা শুনে বুঝতে পারেন না। আপনার ইংরেজী শেখার জন্য শোনাটাও গুরুত্বপূর্ন।
কিন্তু কেন? এর কারন স্বাভাবিক। আমরা যে উচ্চারনে কথা বলি মানে ইংলিশ বলি তা একটি নতুন আঞ্চলিক ইংরেজী। এই যেমন Asian English। এর কারন আমাদের Asianনাগরিকের বেশিরভাগ একই উচ্চারনে  আমরা কথা বলি। যার জন্য আমাদের কে IELTS – International English Language Testing System কোর্স করতে হয়।
এই কোর্সে সত্যিকারের ইংলিশ কেমন তা শুনে বোঝার একটা টেষ্ট দিতে হয়। কেউ যদি সেটা ভাল করে তবে তাকে ইংরেজী জ্ঞান সম্পন্ন মনে করা হয়। কিন্তু আমাদের উচ্চারন পরিবর্তন খুব বেশি হয় না। তাই কিভাবে আপনি এই সমস্যা থেকেও মুক্তি পাবেন তা নিচের বিষয় গুলো খেয়াল করলে বুঝতে পারবেন।
ইংরেজী শেখার জন্য আজকাল অনেকেই অনেক সময় নষ্ট করে শেষে মাথা এলোমেলো করে ফেলেন। এর কারন সঠিক পরিকল্পনার অভাব। নিজে পরিকল্পনা করুন। অন্য কাউকে আপনার পরিকল্পনায় হস্তক্ষেপ করতে না দিয়ে আগে শুনুন সে কী অফার করছে।

আপনি কোথায় কিভাবে ইংরেজী শিখবেন?

বেশি বেশি ইংরেজি শোনাঃ বেশির ভাগ ক্ষেত্রে বিবিসি, আলজাজিরা, সিএন এন নিউজ শোনা কিংবা দেখা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এই ব্যাপারে অনেক কার্যকরি।

ইংরেজী গান শোনাঃ ইংরেজী গান শোনার ব্যপারে অনেক লাভ হয়। গানের মুল ব্যাপারটি ধরতে পারলে অনেক সুবিধা হয়। ধীরে ধীরে ইংরেজীর কঠিন উচ্ছারন সহজ হয়ে যায়। প্রতিদিন একটি হলেও ইংরেজী গান শোনার ব্যবস্থা করুন। কয়েকবার শুনুন। যতক্ষন না বুঝেন ততক্ষন শুনতে পারেন। তবে লিরিক সামনে নিয়ে শুনতে পারলে ভাল হয়।

বাসায় ইংরেজী চর্চাঃ নিজেদের মধ্যে চর্চা অনেক বেশি কার্যকরি। তবে শুনে তারপর চর্চা করলে অনেক বেশি সুফল পাবেন।ঘরে অন্য সদস্যের সামনে নিজে যা পারেন তা দিয়ে শুরু করতে পারেন। বাড়াবাড়ি পর্যায়ে না গিয়ে যারা উতসাহ দেন তাদের সাথে কথা বলুন। ইংরেজি আপনার নেশা হলে ভাল। তবে অন্যের ক্ষতি করে নয়।
পড়ুন, পড়ুন এবং পড়ুনঃ ভাষাকে শিখতে হলে অবশ্যই পড়তে হবে। আপনাকেও পড়তে হবে। বই পড়ুন, ম্যাগাজিন পড়ুন। পড়ার কোন বিকল্প হয় না। তাই একে আপনার নিজের অভ্যাসে পরিনত করুন। ভাল মানের Magazine পড়লে আপনার শব্দভান্ডার বাড়বে।








বিবিসি  জানালা কিংবা আরো বেশ কিছু সিডি বাজারে  পাওয়া যায় যেগুলো শুনে অনেক দ্রুত ইংরেজী শেখা যায়। তাহলে কিভাবে ইংরেজী শিখবেন? কিভাবে ইংরেজীতে পারদর্শী হবেন সেরকম ধারনা পেয়েছেন আশাকরি। আপনার যদি আরো তথ্য জানার থাকে তবে যোগাগো পাতায় ফীডব্যাক দিতে পারেন।







  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment